প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট রংপুর সিটি করপোরেশন। মাঠে নেমে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
শহরের গুপ্তপাড়া থেকে জিএল রায় রোডে গণসংযোগ চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।
জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নগরীর শাপলা এলাকায় এবং বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা প্রচারণা চালান মাহীরগঞ্জ এলাকায়। এসব এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। নগরীর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: