নির্বাচন

রংপুরকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার মেয়র প্রার্থীদের

সিটি করপোরেশন নির্বাচন
সিটি করপোরেশন নির্বাচন

রংপুরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা। সিটি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংলাপে এ অঙ্গীকার করেন তারা। সংলাপে নগরীর নানা সমস্যা নিয়ে আলোচনায় করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

এদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের পাশাপাশি আলোচনায় অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

সংলাপে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা রংপুরকে একটি সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহম্মদ ঝন্টু অঙ্গীকার করেন, রংপুরকে একটি পরিচ্ছন্ন মডেল নগরীতে পরিণত করার।

বিএনপির মেয়র প্রার্থী কাউছার জামান বাবলা, সিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আর জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নির্বাচিত হলে নগরবাসি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে রংপুরকে একটি বাসযোগ্য সবুজ নগরীতে পরিণত করবেন।

সংলাপ শেষে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান মেয়র প্রার্থীরা। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলার বিরুদ্ধে। তাকে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ