নির্বাচন

রংপুর সিটিতে সুষ্ঠু-নিরপেক্ষ-অবাধ নির্বাচনে কাজ করছে কমিশন: সিইসি

 প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা

রংপুর সিটি করপোরেশন নির্বচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অবাধ করতে কাজ করছে কমিশন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রশাসনের কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সবার আন্তরিক প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন এ কথা জানিয়ে তিনি বলেন, এজন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় তিনি সব রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটার সকলের সহযোগিতা কামনা করেছেন।

সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রিটার্নিং অফিসার সুভাষ চন্দ সরকার, জেলা প্রসাশক ওয়াহিদুজ্জামন ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ