নির্বাচন

রংপুর সিটি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত প্রার্থিরা

গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা
গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

রংপুর সিটি নির্বাচনের উত্তাপ নগর ছাড়িয়ে প্রতিটি পাড়া মহল্লায় ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সেইসঙ্গে সমর্থকদের মিছিল আর মাইকের প্রচারণায় সরগরম রংপুর সিটি।

এদিকে, একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা।

সিটি নির্বাচনের বাকি আর মাত্র নয় দিন আর তাই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি।

নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে মেয়র প্রার্থিদের মাঝে নির্বাচনী উত্তাপ ততোই বাড়ছে। সভা সমাবেশের চেয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগে গুরুত্ব দিচ্ছেন তারা।

তবে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রধান প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থিই। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থিকে এরইমধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

বড় তিন দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন সিপিবি ও বাসদের মেয়র প্রার্থিও।

রিটার্নিং অফিসার বলছেন, প্রার্থিরা যাতে আচরণবিধি মেনে চলেন সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।

তবে ভোটাররাও এবার এমন প্রার্থির সন্ধান করছেন যে নগরীর সব সমস্যা সমাধান করার চেষ্টা করবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ