বাবলার মনোনয়ন বাতিল চেয়ে সোনালী ব্যাংকের আবেদন খারিজ
ঋণ খেলাপির অভিযোগে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মনোনয়ন বাতিল চেয়ে সোনালী ব্যাংকের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি সামলা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।
আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম খালেদ সঙ্গে ছিলেন রুকনুজ্জামান।
বাবলার পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
এর আগে গত ৩০ নভেম্বর নির্বাচন কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের ওই আবেদন খারিজ করে দেয়।
পরে গত মঙ্গলবার এ বিষয়ে হাইকোর্টে রিট করে তারা।
আগামী ২১ ডিসেম্বর এই সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: