রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হওয়ার আর মাত্র একদিন বাকি থাকতেই কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে তা আরও উৎসবমুখর হয়ে উঠেছে।
প্রচারণায় অংশ নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর রয়েছেন।
এদিকে, তাই শেষমুহূর্তে বেশ জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
সোমবার সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তারা।
নির্বাচনে হেভিওয়েট তিন দলের পক্ষেই মাঠে রয়েছেন কেন্দ্রীয় নেতারা রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ পাল্লা।
আগামী ২১ ডিসেম্বর এই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল মধ্যরাতে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: