নির্বাচন

রংপুর সিটি নির্বাচন: ইভিএম নিয়ে সংশয়ে সিইসি, পরিস্থিতি অনুকুলে

কেএম নূরুল হুদা
কেএম নূরুল হুদা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত আমাদের যে অবজারভেশন, তাতে পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে— সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হবে।

বুধবার নির্বাচন কমিশন সবিচালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, রংপুর সিটি নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতি আমাদের রয়েছে— এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেয়াসহ অন্যান্য ব্যবস্থাও নেয়া হয়েছে তবে আগামীকাল ভোটের সময় না আসা পর্যন্ত বলা যাচ্ছে না ওই কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে কিনা।

ইভিএম ব্যবহার নিয়ে সংশয় কেন— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইভিএম একটি টেকনিক্যাল বিষয়—এতে পারদর্শী হওয়ার বিষয় রয়েছে, ইভিএম ব্যবহার করতে গিয়ে কোথাও ভুল হয় কিনা— এ আশঙ্কা রয়েছে। এ কারণে আমরা কোনও রিস্ক নিতে চাই না।

একেবারে নিশ্চিত না হয়ে আমরা ইভিএম ব্যবহার করবো না— এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা তা জানতে আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, রংপুর সিটি নির্বাচনকে আমরা মডেল নির্বাচন করতে চাই— ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারেন, সে ব্যবস্থা নেয়া হয়েছে।

কাল-বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রসিক নির্বাচন।

জানা গেছে, এ নির্বাচনে ২৫নং ওয়ার্ডের রোকেয়া কলেজ কেন্দ্রে ইভিএম ব্যবহারের জন্য কমিশন প্রস্তুতি নেয়া হয়েছে।

এ সিটির মেয়র পদের জন্য সাত জন; ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর সিটিতে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। তাদের মধ্যে ১ লাখ ৯৬ হাজার ২৫৬ জন পুরুষ, আর এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন নারী।

১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৮টি ভোটকক্ষে মোট তিন হাজার ৫৫৯ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ