নির্বাচন

রসিক নির্বাচন: ভোট পড়েছে ৭০ শতাংশ

প্রাপ্ত ফলাফল: প্রথম রয়েছে জাপা- নৌকা ২য় আর ধানের শীষ তৃতীয় স্থানে

রসিক নির্বাচন ভোট পড়েছে ৭০ শতাংশ
রসিক নির্বাচন ভোট পড়েছে ৭০ শতাংশ

কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯৩ কেন্দ্রে টানা ভোটগ্রহণ চলে, এখন চলছে ভোট গণনা। ভোটের ফলাফল পেতে রাত হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলে। শান্তিপূর্ণভাবে ভোট দেন ভোটাররা, যাদের মধ্যে অনেক নারী ভোটার ছিলন। তবে বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দলের মেয়র প্রার্থী।

এদিকে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আর জাতীয় পার্টির মেয়র প্রার্থী বলেন, ফলাফল যাই হোক মেনে নেবেন তিনি।

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল ৮টা থেকে শুরু হয় রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভিড় করেন ভোটাররা। এদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি তারা।

সকালেই নগরীর সালমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা ভোট দেন নগরীর মাহিগঞ্জ এলাকার দেওয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে এসময় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি।

এদিকে, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। নির্বাচনে ফলাফল যা-ই হোক না কেন তা মেনে নেবেন বলে জানান তিনি।

এছাড়াও নগরীর সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

এদিকে, প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে রংপুর সিটি করপোরেশনে। ৩৩ টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার। তাদের জন্য ভোটকেন্দ্র রয়েছে ১১৩টি। নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাতজন প্রার্থী। এছাড়া কাউন্সিলর পদে ২১২ জন, আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে সুষ্ঠু করতে চারস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র্যা ব-পুলিশের পাশাপাশি রয়েছে বিজিবি ও আনসার। রিটার্নিং কর্মকর্তা ছাড়াও রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ