নির্বাচন

রসিক নির্বাচন, বিএনপির অভিযোগ সঠিক নয়: সিইসি

কেএম নূরুল হুদা
কেএম নূরুল হুদা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ সন্তোষজনক— কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় না এ অভিযোগ সঠিক, ভোটার- কর্মকর্তা বা স্থানীয়ভাবে যেসব তথ্য পেয়েছি- কারও কাছে কোনো অভিযোগ নেই, মিডিয়াতেও এমন কোনো অভিযোগ আসেনি।

বিকেলে সিইসি বলেন, কোনো ভোটার বা প্রার্থী আমাদের কাছে এমন অভিযোগ নিয়ে আসেননি।

তবে রাজধানীতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তাদের প্রার্থী বাবলাকে ভোটকেন্দ্র পরিদর্শনে বাধা দেয়া হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে তারা যেন ভোটকেন্দ্রে না যান।

এ সময় সিইসি বলেন, আমরা প্রতিনিয়ত ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করেছি সুষ্ঠু ও সুন্দর ভোট হয়েছে। কোথাও কোনো অভিযোগ নেই। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত রংপুর নির্বাচনের পরিস্থিতি বেশ সন্তোষজনক।

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, রংপুর সিটি নির্বাচনের একটি কেন্দ্রে বেশ সতর্কতার সঙ্গে ইভিএম এ ভোটগ্রহণ করা হয় কোনো বিচ্যুতির অভিযোগ নেই। এ নিয়ে ভোটাররাও বেশ খুশি হয়েছেন। ভালো সাড়া পাওয়া গেছে।

তিনি বলেন, ভবিষ্যতে বিভিন্ন স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে আগামী জাতীয় নির্বাচনের ইভিএম ব্যবহার সম্ভব হবে না। আমরা প্রস্তুতি রেখে যাব, পরবর্তীতে জাতীয় নির্বাচনে তা বাস্তবায়ন হবে।

প্রসঙ্গত: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৯৩টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১০৮টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন পুলিশ ও আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে ১২ জনই অস্ত্রধারী। আর সাধারণ কেন্দ্রে ২২ জন করে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বদ্বিতা করছেন। ২০৩ বর্গ কিলোমিটার এলাকার এ সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।

আর সিটি করপোরেশন এলাকাকে চারটি ভাগে ভাগ করে চার জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ