নির্বাচন

নির্বাচন অবাধ-সুষ্ঠু হলে বিজয়ে আশাবাদী বাবলা

কাওসার জামান বাবলা
কাওসার জামান বাবলা

এখনো পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ —শেষ পর্যন্ত এ অবস্থা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তিনিই বিজয়ী হবেন।

বৃহস্পতিবার সকালে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দেওয়ানটুলিতে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

এ নির্বাচনে ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন ভোটার সিটির মেয়র পদে ৭ জন এবং কাউন্সিলর পদে ২৭৬ জন প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন।

এ নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ২৪ নম্বর ওয়ার্ডের লায়ন্স স্কুল অ্যাণ্ড কলেজ কেন্দ্র এবং ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রোকেয়া কলেজ কেন্দ্র পরীক্ষামূলক ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি)। এখানে ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সিটিতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। মোট ভোট কেন্দ্র ১৯৩টি, ভোটকক্ষ ১১৭৮টি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ