নির্বাচন

রসিক নির্বাচন: ইভিএম কেন্দ্রে জিতল জাপা

রসিক নির্বাচন: ইভিএম কেন্দ্রে জিতল জাপা
রসিক নির্বাচন: ইভিএম কেন্দ্রে জিতল জাপা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে (রসিক) ভোটগ্রহণে ১৯৩টির কেন্দ্রের মধ্যে ইভিএম ব্যবহার করা কেন্দ্রের ফলাফলে জয় লাভ করেছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান। তিনি লাঙল প্রতীক নিয়ে ৬৭৪ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার ২৫ নম্বর ওয়ার্ডের বেগম রোকেয়া সরকারি কলেজের এ কেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজহারুল ইসলাম দুলাল।

ঘোষিত ফল অনুযায়ী, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান লাঙল প্রতীক নিয়ে ৬৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ পেয়েছেন ৩৩৪ভোট আর বিএনপির প্রার্থী কাওসার জামান পেয়েছেন ১১৭ ভোট।

রংপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বদ্বিতা করেছেন। ২০৩ বর্গ কিলোমিটার এলাকার এ সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।

সকাল ৮টা থেকে শুরু হয়ে উৎসবমুখর পরিবেশে বিকেল ৪টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ