নির্বাচন

রংপুর সিটির নতুন মেয়র নির্বাচিত হলেন মোস্তাফিজার

মোস্তাফিজার রহমান মোস্তফা
মোস্তাফিজার রহমান মোস্তফা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ও বিদায়ী মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা হয়েছেন তৃতীয়।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রংপুর নগরীর পুলিশ কমিউনিটি হল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্মা সুভাষ চন্দ্র সরকার। ১৯৩টি কেন্দ্রের ফলাফলে লাঙ্গল প্রতীক নিয়ে ১ লাখ ৬২ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ৬২ হাজার ৪০০ ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ও বিদায়ী মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

আর বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট। মোট ভোট পড়েছে ৭৪.৩০ শতাংশ। বিজয়ী প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা সুন্দর নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আওয়ামীয় লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু অভিযোগ করেছেন, পেশী শক্তি প্রয়োগ করে ফলাফল নিজেদের পক্ষে নেয়া হয়েছে।

এদিকে, অনিয়মের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ