নির্বাচন

স্থানীয় সরকারের ১২৭ এলাকায় নির্বাচন শেষ

স্থানীয় সরকারের ১২৭ নির্বাচন চলছে
স্থানীয় সরকারের ১২৭ নির্বাচন চলছে

স্থানীয় সরকারের পৌরসভা, ইউনিয়ন, জেলা পরিষদের ১২৭টি এলাকায় বৃহস্পতিবার বিভিন্ন পদে সাধারণ ও উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষে চলছে গণণা।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেন, বছর শেষে অনুষ্ঠিত হওয়া এ নির্বাচন সুষ্ঠু করতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নাটোরের বনপাড়া, ফরিদপুরের আলফাডাঙ্গা, পঞ্চগড়ের বোদা, জামালপুরের বকশিগঞ্জ, রাজশাহীর বাঘা ও দিনাজপুরের বিরল পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। নরসিংদীর মাধবদী, চুয়াডাঙ্গা ও শেরপুর পৌরসভায় হয়েছে উপনির্বাচন।

তিনি আরো বলেন, এছাড়া ৩৭টি ইউনিয়নে সাধারণ নির্বাচন এবং ৭৮টি ইউনিয়নে হচ্ছে উপনির্বাচন। এছাড়া জেলা পরিষদের দুই ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হচ্ছে।

এর আগে সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বেশিরভাগ এলাকায়ই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে তৎপর রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ