নির্বাচন

ছবিসহ তালিকায় নতুন ভোটার ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

ছবিসহ ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন আরো ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন— নতুন ভোটার নিয়ে এখন দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ।

এ সময় তিনি বলেন, কারো কোনো আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে তা জানাতে পারবেন।

অভিযোগ ও আপত্তি নিষ্পত্তি করে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন ভোটারদের মধ্যে এবার হালনাগাদের সময় যুক্ত হয়েছেন ৩৩ লাখ ৩২ হাজার ৯৭১ জন, এর মধ্যে নারী ১৬ লাখ ৯৯ হাজার ৬২২ জন আর পুরুষ ভোটার ১৬ লাখ ৩২ হাজার ৯৭১ জন।

বাকি ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন ভোটারের তথ্য আগে সংগ্রহ করা হয়েছিল— এবারের খসড়া তালিকায় তাদের নাম যুক্ত করা হয়েছে জানান কমিশনার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ