নির্বাচন

ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণী বৈঠক আজ

ডিএনসিসি
ডিএনসিসি

ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশন আজ (বৃহস্পতিবার) বৈঠক বসছে।

বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ এবং সম্প্রতি শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

বৈঠকের কার্যপত্রে ঢাকা উত্তর সিটির ভোটগ্রহণের সম্ভাব্য কোনো তারিখ উল্লেখ না করে বলা হয়েছে, আগামি ২৭ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়াও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের তফিসল আগামী ৪ ফেব্রুয়ারি ঘোষণার প্রস্তাব করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ