ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং দুই সিটির ৩৬ ওয়ার্ডে ২৬ ফেব্রুয়ারি ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, ঢাকা উত্তরের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৯ জানুয়ারি— আর দুই সংসদীয় আসনে উপ নির্বাচনের বিস্তারিত সময়সূচি ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
আর ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধা-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য ১৩ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাংসদ ছায়েদুল হক এবং গাইবান্ধা-১ আসনের সাংসদ গোলাম মোস্তফার মৃত্যুতে পদগুলো শূন্য হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: