নির্বাচন

উত্তরের তফসিল ঘোষণা

কে এম নূরুল হুদা
কে এম নূরুল হুদা

ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ তফসিল ঘোষণা করেন তিনি।

সিইসি বলেন, এ তফসিল অনুসারে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট উত্তরের সিটিতে। মেয়র পদে প্রার্থী হতে আবেদন জমা দেয়া যাবে ১৮ জানুয়ারি আর প্রত্যাহার করা যাবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই ২১ ও ২২ জানুয়ারি।

এ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন—সাংবাদিকদের ও প্রশ্নের জবাবে সিইসি বলেন, তিনি- চেয়ারপারসন চাইলে তা করতে পারবেন।

স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানে তিন বছর আগে নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

আইন সংশোধন হওয়ায় এবার প্রার্থিরা লড়বেন দলীয় মনোনয়নে, দলীয় প্রতীকে।

আওয়ামী লীগের পক্ষ থেকে আনিসুল হকের মতো আরেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে প্রার্থী করার ইঙ্গিত পা্ওয়া গেছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আর সেই প্রার্থী পছন্দ করেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রসঙ্গত: ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন হয়। প্রায় দুই বছর দায়িত্ব পালনের মধ্যেই গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্যে গিয়ে সেরিব্রাল ভাস্কুলাইটিসে আক্রান্ত হন আনিসুল হক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর মার আ যান তিনি।

গত ১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় উত্তরের মেয়র পদটি শূন্য ঘোষণা করে।

ঢাকা উত্তরের নতুন মেয়র এবং ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ হবে সিটি করপোরেশনের মেয়াদ থাকা পর্যন্ত। ঢাকা উত্তরের ক্ষেত্রে এ মেয়াদ হবে ২০২০ সালের ১৩ মে পর্যন্ত; আর দক্ষিণে ওই বছরের ১৬ মে পর্যন্ত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পুরাতন ৩৬টির সঙ্গে নতুন ১৮টি ওয়ার্ড যোগ হওয়ায় মোট ওয়ার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪টি। আর দক্ষিণ সিটির ওয়ার্ড সংখ্যা ৫৭টি থেকে বেড়ে হয়েছে ৭৫টি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ