ঢাকা উত্তর সিটি করপোরেশনের-ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন আজ-সোমবার।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেন।
ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম বিকেলে ফরম জমা দেন।
আগামীকাল রাতে গণবভনে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
এদিকে, বিএনপির মনোনয়নে প্রার্থী হতে আগ্রহীরা আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন।
এরইমধ্যে সকালে ফরম জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
ফরম জমা দিয়ে তিনি বলেন, যে জনমত তৈরি হয়েছে তাতে তিনি আশাবাদী।
আজ রাতে-সোমবার সাড়ে ৮টায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিয়ে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির দলীয় মনোনয়ন বোর্ড।
মেয়র আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া ঢাকা উত্তর সিটির মেয়র পদ পূরণে ভোট হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।