ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন সকল কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)— তবে উচ্চ আদালতের আদেশের লিখিত কপি হাতে পেলে পরবর্তী করণীয় ঠিক করবে কমিশন।
বুধবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ।
তিনি বলেন, গণামাধ্যম থেকে কমিশন জানতে পেরেছে উচ্চ আদালত ঢাকা উত্তরের উপ-নির্বাচন স্থগিত করেছে। তবে লিখিত কোনো আদেশ তারা পাননি। ভোটার তালিকা প্রকাশসহ সব কার্যক্রম শেষ করেই কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলো।
এ সময় এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, মামলার বাদী ১৫ জানুয়ারি ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছিলো এবং সেখানে তার নামও রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: