নির্বাচন

শপথ নিলেন রসিকের মেয়র-কাউন্সিলররা

রংপুর সিটি করপোরেশন (রসিক)
রংপুর সিটি করপোরেশন (রসিক)

রংপুর সিটি করপোরেশনের (রসিক) নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান শপথ গ্রহণ করলেন। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রকে শপথ গ্রহণ করান।

আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শপথবাক্য পাঠ করান রসিক নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের।

শপথ গ্রহণের পর নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান বলেন, আগামী রোববার ২১ জানুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেবেন।

এদিকে, গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার তা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মেয়র পদে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাফা।

দ্বিতীয় অবস্থানে ছিলেন আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, তিনি পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। এ নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা পান ৩৫ হাজার ১৩৬ ভোট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ