গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে-- এখন চলেছ গণনা। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল চারটা পর্যন্ত।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরকারদলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে এ আসনটি শূণ্য হয়।
পরে ২০১৭ সালের ২২ মার্চ উপনির্বাচনে আওয়ামী লীগের গোলাম মোস্তফা আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হন। গত ১৯ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা মারা গেলে আসনটি আবারো শূণ্য হয়। আর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনটি শূণ্য হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: