নির্বাচন

১৩৩ পদে স্থানীয় সরকারের ভোট শেষ

স্থানীয় সরকারের ভোটরহণ
স্থানীয় সরকারের ভোটরহণ
ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ স্থানীয় সরকার পর্যায়ে ১৩৩টিতে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে, বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে কুমিল্লার দক্ষিণ শীলমুড়ি ইউপি নির্বাচনে ভোট শুরুর আগেই বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, টাঙ্গাইলের ঘাটাইলে বুধবার দিবাগত রাতে ব্যালটবক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ১৩৩টি জায়গায় নির্বাচনের ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ৪৭টি, বিভিন্ন পদে উপনির্বাচন ও স্থগিত নির্বাচন ৭২টি, উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন একটি, পৌরসভা সাধারণ নির্বাচন চারটি এবং বিভিন্ন পদে উপনির্বাচন, স্থগিত নির্বাচন সাতটি রয়েছে। এছাড়া খুলনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি করে সাধারণ ওয়ার্ডের নির্বাচন হয়েছে। সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এসব জায়গায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই এসব জায়গায় ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এসব জায়গায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে ভোটকেন্দ্রগুলোতে র্যা ব-পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক আনসার-বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণের সময় নির্বাচনী এলাকাগুলোতে তেমন কোন সহিংসতারা খবর পাওয়া যায়নি। তবে, কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ শীলমুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগেই বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে, বুধবার দিবাগত রাত ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালটবক্স ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় পুলিশের গুলিতে মালেক মিয়া নামের একজন নিহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ