নির্বাচন

গাজীপুর-খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা

গাজীপুর-খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা
গাজীপুর-খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা

আগামী ১৫ মে ভোট গ্রহণের তারিখ ঠিক করে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এ তারিখ ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। আসন্ন এইচএসসি পরিক্ষা ও পবিত্র রমজান বিবেচনায় নিয়ে কমিশন নির্বাচনের এই তারিখ ঘোষণা করেছে।

এর আগে গাজীপুর ও খুলনাসহ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করতে কোনো আইনি বাধা নেই বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইসির পাঠানো এক চিঠির জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

২০১৩ সালের ১৫ জুন একসঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়েছিল। তবে ভোটের পর একেকটি সিটি করপোরেশন একেকদিন প্রথম বৈঠকে বসেছে আর ওই বৈঠক থেকেই করপোরেশনের মেয়াদ শুরু হয়।

এই পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ