সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ বহাল রেখে আগামী নির্বাচন হবে- এ জন্য নির্বাচনী আচরণবিধিতে সংশোধনী আনার প্রয়োজন হলে সে বিষয়টিও ভেবে দেখবে নির্বাচন কমিশন (ইসি)—বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
শনিবার বিকেলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচন সুষ্ঠু করতে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে-এ প্রত্যাশা ব্যক্ত করে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে এখনও ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ— উল্লেখ করে তিনি বলেন, সব রাজনৈতিক দলের অংশ গ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয় না। সংসদ বহাল রেখে নির্বাচন হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: