আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত— বিগত জাতীয় নির্বাচনগুলোতে সেনা মোতোয়েন করা হয়েছিল বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদা।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারের আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে একবারও বলিনি যে সেনা মোতায়েন হবে না তবে এটা আমার একার সিদ্ধান্তের বিষয় নয়। ইসির আরো পাঁচজন সদস্য আছেন তারা মিলেই এটা সিদ্ধান্ত নেবেন।’
জাতীয় নির্বাচনে সেনা চাইলেও স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে নই—এ কথা উল্লেখ করে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মনে করি না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) আয়োজিত ওই আলোচনায় সিইসি ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেনা মোতায়েনের কথা বলেন।