নির্বাচন

গাজীপুর-খুলনা সিটিতে আ’লীগ মনোনয়ন পেলেন জাহাঙ্গীর-তালুকদার

বিএনপির ঘোষণা পরে

ছবি নাই
ছবি নাই

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর আলম ও তালুকদার আবদুল খালেক।

এদিকে, এই দুই সিটি নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী চূড়ান্ত করতে নয়জনের সাক্ষাতকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড। দুই-এক দিনের মধ্যেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করবে দলটি।

গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হয়।

তবে ওই বৈঠকের পর আওয়ামী লীগ সভানেত্রী দুটি নির্বাচনী এলাকার স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেন।

এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকার প্রার্থীদের নাম সাংবাদিকদের জানান।

এদিকে, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী চূড়ান্ত করতে নয় জনের সাক্ষাতকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড।

দলের দপ্তর থেকে জানানো হয়েছে, দুই-এক দিনের মধ্যেই চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

গতকাল বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ