গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রার্থীরা।
সোমবার সকালে গাজীপুরের বঙ্গ তাজ অডিটরিয়ামে অস্থায়ী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নেতা সালাউদ্দিন সরকার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের শাহ ডা. সৈয়দ আবু দাউদ মুসনবী হায়দার সাহাব।
এছাড়াও নগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনের মনোনয়পত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় ১২ এপ্রিল। যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।
আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৪ এপ্রিল। আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: