গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ।
বৃহস্পিতবার সকাল থেকে উৎসবের আমেজে নেতাকর্মীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থিরা।
গাজীপুরে দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেন। এর আগে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। খুলনাতেও মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থিরা।
আওয়ামী লীগের প্রার্থী ১৫ ও ১৬ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আর প্রতীক বরাদ্দের আগের দিন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থিরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: