নির্বাচন

দুই সিটি নির্বাচনের ৭ দিন আগে সেনা চায় বিএনপি

দুই সিটি নির্বাচনের ৭ দিন আগে সেনা চায় বিএনপি
দুই সিটি নির্বাচনের ৭ দিন আগে সেনা চায় বিএনপি

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের সাত দিন আগে থেকে সেনা মোতায়েন দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে লিখিত আকারে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে যায়।

লিখিত দাবিতে বলা হয়, দুই সিটি নির্বাচনের সাত দিন আগে থেকে নির্বাচনী এলাকায় টহলসহ প্রতিটি ভোটকেন্দ্রে সেনা মোতায়েন করার কথা জানায়।

আরো বলা হয়, গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার করতে হবে- কারণ নির্বাচনী অনিয়মের কারণে ২০১৬ সালে কমিশন তাকে প্রত্যাহার করেছিল।

গত ২০১১ সালের ৬ জুলাই ওইসময়ে তিনি বিরোধীদলীয় চিপ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে পিটিয়েছিলেন বলে দাবিনামায় উল্লেখ করা হয়।

এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল।

আরো যারা ছিলেন: দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ