নির্বাচন

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সচিব

সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ
সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

স্থানীয় নির্বাচনে আপাতত সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নির্বাচনের কমিশনের- ইসির নেই বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার -সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ইভিএমসহ যেকোনো আধুনিক প্রযুক্তি ব্যবহারে নির্বাচনী বিধিতে বাধা নেই।

বিভাগীয় কমিশনারদের নিয়ে সমন্বয় কমিটি গঠন নির্বাচনী বিধির সঙ্গে সাংঘর্ষিক-বিএনপির এমন দাবিও তিনি নাকচ করে দেন তিনি।

প্রস্তাবের বাকি বিষয়গুলো পরে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ইসি সচিব।

গাজীপুর ও খুলনায় সিটি নির্বাচনে ভোটের ৭ দিন আগে সেনা মোতায়নের দাবি জানিয়েছে বিএনপি।

নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে লিখিত ছয় দফা দাবিসহ ২০টি প্রস্তাব তুলে ধরেন বিএনপি প্রতিনিধিরা। একই সঙ্গে তারা ভোটগ্রহণে ইভিএমের ব্যবহারও বন্ধ করতে বলেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে যান।

প্রস্তাবে দুই সিটি নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েন ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়।

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার না করা এবং বিভাগীয় কমিশনারদের নিয়ে যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে তা বাতিল করার দাবিও তাদের। প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘণের অভিযোগ তুলে তা বন্ধ করার দাবি জানান।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিরও দাবি জানান দলের নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ