প্রবাসীদের ভোটাধিকার তালিকায় যোগ করার কথা ভাবা হচ্ছে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত সেমিনারে এ কথা বলেন তিনি।
এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে প্রবাসীরা ব্যাপক ভূমিকা রাখছে কিন্তু তাদের ভোটাধিকার নেই।
তাদের তালিকায় যুক্ত করে ভোটাধিকার দেয়ার দাবি করেন বক্তারা।
পরে সিইসি বলেন, আধুনিক কোনো পদ্ধতি ব্যবহার করে প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করার কথা ভাবা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: