গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ভোটে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের বিষয়ে নজরদারি করতে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিধি মেনে ব্যয় করছেন কি-না, সে বিষয়ে তদারকি করে এই কমিটি দুই দিন পর পর ইসিতে প্রতিবেদন পাঠাবে।
রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে ওয়ার্ডভিত্তিক সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ কমিশনারের প্রতিনিধি ও বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের প্রতিনিধি এ কমিটিতে থাকবেন সদস্য হিসেবে। একজন থানা নির্বাচন কর্মকর্তা থাকবেন কমিটির সদস্য সচিব।
প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর প্রচার থেকে ভোটগ্রহণ পর্যন্ত এ কমিটি প্রার্থীদের ব্যয় তদারকি করবে। প্রতিবেদনের অনুলিপি সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠাবে কমিটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: