গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার চলছে— এর মধ্যেই মেয়র পদে এক প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামাত নেতা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সানাউল্লাহ।
এদিকে, ১৪ দলীয় জোটের পক্ষ থেকে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা এলেও নিজ প্রার্থিতার বিষয়ে অনড় রয়েছেন জাসদ মনোনীত মেয়র প্রার্থী রাশেদুল হাসান রানা।
দলীয় ফোরাম থেকে প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত কোনো নির্দেশনা পাননি দাবি করে শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবেন বলে জানান তিনি।
রোববার সকালে চান্দনা চৌরাস্তায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামীকাল-সোমবার পর্যন্ত।