নির্বাচন

প্রতীক পেলেন গাজীপুর-খুলনা সিটির প্রার্থীরা

গাজীপুর-খুলনা সিটি নির্বাচন
গাজীপুর-খুলনা সিটি নির্বাচন

প্রতীক বরাদ্দ দেয়া হল গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের। মঙ্গলবার সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে এ প্রতীক দেয়া হয়।

এরপরেই গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের প্রার্থীরা শুরু করেন আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। উচ্ছ্বসিত প্রার্থীরা নিজ নিজ জয়ের ব্যাপারে প্রত্যয়ী।

শুরু হলো গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। সকালে দুই সিটিতেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দের পরেই মাঠে নেমে পড়েন প্রার্থীরা। নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে সবখানে।

প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আসতে থাকেন প্রার্থীরা। নিজ দলের প্রতীক পেয়ে উচ্ছাস প্রকাশ করেন মেয়র প্রার্থীরা।

এছাড়া ওয়ার্ড অনুসারে ভাগ হয়ে সহকারি রিটার্নিং অফিসাররা সাধারন ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।

এদিকে, খুলনার আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুছ আলী মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক পেয়ে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থীরা। নির্বাচিত হলে খুলনা নগরীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

প্রতীক পাওয়ার পরপরই জোর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। আগামী ১৫ মে এই দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ