নির্বাচন

সিটি নির্বাচন

খুলনায় আ’লীগ প্রার্থীর ৩১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

 গাজীপুর-খুলনা  সিটি  করপোরেশন নির্বাচন
গাজীপুর-খুলনা সিটি করপোরেশন নির্বাচন

খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

এদিকে, পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে খুলনা ও গাজীপুরের অলিগলি।

জলাবদ্ধতামুক্ত আধুনিক পরিচ্ছন্ন নগরীসহ সেবার মান উন্নয়নে ৩১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তিনি।

এদিকে, আনুষ্ঠানিক গণসংযোগ শুরু হওয়ায় নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে।

প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে বুধবার সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা।

গতকাল প্রতীক বরাদ্দের পর দুই সিটিতেই সরব হয়ে ওঠেছেন প্রার্থীরা।

কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। আর শহরের অলিগলি, বাজার, রাস্তা ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে।

বুধবার গাজীপুরের স্থানীয় আনু মার্কেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

এ সময় অন্য প্রার্থীদের মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে ছয়দানা এলাকায় নিজ বাসভবনে মতবিনিময় করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। নির্বাচিত হলে রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

এছাড়া, প্রচার-প্রচারণার দ্বিতীয় দিনে খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও সাজ সাজ রব।

খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সকালে নগরীর লবণচরা, শিববাড়ি মোড়, চানমারী বাজার, গগণবাবু রোডসহ বিভিন্ন এলাকা গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ