নির্বাচন

গাজীপুরে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণ

গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম রহমানের নির্বাচনী অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করছে পুলিশ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাত বারোটার দিকে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের পারিজাত এলাকায় কাউন্সিলর প্রার্থী সেলিম রহমানের নির্বাচনী কার্যালয়ের সামনে পরপর তিনটি ককটটেল বিস্ফোরিত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনী প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে রাতেই পুলিশের কাছে অভিযোগ করেন সেলিম রহমান।

ঘটনায় জড়িত সন্দেহে একটি পিকআপ ভ্যানের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আটক করা হয় পিকআপ ভ্যানটিও।

এদিকে, এঘটনার প্রতিবাদে সকাল দশটায় সেলিম রহমানের কার্যালয় থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী সেলিম রহমান, ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ