গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে বৃহস্পতিবার একটি মার্কিন প্রতিনিধি দল গাজীপুর গেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর থমাস বিল মুলারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি সকালে গাজীপুর যায়। সেখানে দলের সদস্যরা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের নির্বাচনী অফিসে যান। নির্বাচনী পরিবেশ নিয়ে তারা কথা বলেন।
পরে ছয়দানা এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান দলের সদস্যরা। সেখানেও নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে নিয়ে আলাপ করেন তারা।
এদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমের সঙ্গে তার বাসভবনে একটি সভা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: