নির্বাচন

সিটি নির্বাচন

গাজীপুরে মেয়র প্রার্থীরা জনগণের মুখোমুখি, প্রতিশ্রুতি-আশ্বাসে চলছে খুলনায় প্রচারণা

গাজীপুর- খুলনা
গাজীপুর- খুলনা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের সঙ্গে ভোটারদের মুখোমুখি প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক--সুজন।

সেমবার সকালে এর আয়োজন করে সুজনের গাজীপুর জেলা ও মহানগর কমিটি।

প্রশ্নোত্তর অনুষ্ঠানে এলাকার যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের সমস্যা নিয়ে মেয়র প্রার্থীদের প্রশ্ন করেন সাধারণ ভোটাররা। আর বিজয়ী হলে কীভাবে এসব সমস্যার সমাধান করবেন তা জানান মেয়র প্রার্থীরা।

এদিকে, তুমুল নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে খুলনা সিটি করপোরেশনে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের যেন দম ফেলাও সময় নেই।

সকালে খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর, হাজী মুহসিন রোড, দৌলতপুর রেলওয়েসহ নগরীর ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

এসময় তিনি ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন ও তাদের খোঁজখবর নেন।

নির্বাচিত হলে নগরীকে ঢেলে সাজানোর আশ্বাস দেন তিনি।

অন্যদিকে নগরীর সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড রোড, এম এ বারী সড়ক, সোনাডাঙ্গা এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

এসময় তিনি খুলনাকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ