নির্বাচন

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে ইসি

কমিশন সভা
কমিশন সভা

২৫টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)— এ সীমানাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে সোমবার কমিশন সভার পর এ সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

এছাড়া আগামী অক্টোবরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে কমিশন থেকে জানানো হয়েছে।

সীমানা পুনর্নির্ধারাণে ৪০টি সংসদীয় আসনে পরিবর্তন এনে ১৪ মার্চ সরকারি গেজেট প্রকাশ করা হয়। ওই খসড়ার ওপর আপত্তি বা সুপারিশ চাওয়া হলে ৬০ আসনের বিষয়ে আপত্তি বা আবেদন আসে। এসব আপত্তির ওপর শুনানি শেষে ৬০টি আসনের মধ্যে ৩৫টির আপিল মঞ্জুর করে নির্বচন কমিশন।

বাকি ২৫টি আবেদন নামঞাজুর হওয়ায় সেখানে পরিতর্তন আনা হয়েছে। পরে এসব আসনে শুনানি শেষে ২৫টি চূড়ান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কমিশন।

পুনর্বিন্যাসকৃত ২৫টি আসনসহ সংসদীয় ৩০০ আসনের গেজেট প্রকাশ করবে কমিশন।

জাতীয় সংসদের ২৫টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। সোমবার সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন রফিকুল ইসলাম। ৩০০ সংসদীয় আসনের মধ্যে তারা ২৫টিতে পরিবর্তন আনা হয়েছে। তবে ঢাকার কোনো সংসদীয় আসনে কোনো পরিবর্তন আসেনি।

পরিবর্তন সীমানাগুলো হচ্ছে:

নীলফামারী ৩, ৪/রংপুর ১, ৩/ কুড়িগ্রাম ৩, ৪/ সিরাজগঞ্জ ১, ২/ খুলনা ৩, ৪/ জামালপুর ৪, ৫/ নারায়ণগঞ্জ ৪, ৫/ সিলেট ২, ৩/ মৌলভীবাজার ২, ৪/ ব্রাহ্মণবাড়িয়া ৫, ৬/ কুমিল্লা ৯, ১০ এবং নোয়াখালী ৪, ৫।

এদিকে, অক্টোবর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম। তবে কত তারিখে এ তফসিল ঘোষণা হবে তা স্পষ্ট করেননি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ