পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার খুলনায় সিটি নির্বাচনে প্রচার-প্রচারণা সাময়িক বন্ধের পর আবার শুরু করেছে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
এর আগে সকালে নিজ বাসবভনে সংবাদ সম্মেলনে বিএনপি মনোনিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু প্রচার-প্রচারণা সাময়িক বন্ধের ঘোষণা দেন।
এ সময় দলের গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে মঞ্জু নির্বাচনের সময় পুলিশি অভিযানে নেতা-কর্মীদের আটক বন্ধ করারও দাবি জানান।
এদিকে, বুধবার রাতে খুলনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ ১৯ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রচার-প্রচারণা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: