নির্বাচন

ইসি গণতন্ত্রের পক্ষে এবং থাকবে: কমিশনার মাহবুব

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

গাজীপুর সিটি করপোনরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করে সকলকে দেখিয়ে দিতে চাই নির্বাচন কমিশনার- ইসি গণতন্ত্রের পক্ষে আছি এবং থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেন, নির্বাচনে জয়- পরাজয় থাকবে— কিন্তু এখানে সুষ্ঠু নির্বাচন না হলে গাজীপুরবাসী পরাজিত হবে। আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন করে গাজীপুরবাসীর পরাজিত দেখতে চাই না । এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কর্ম ক্ষমতা প্রমাণিত হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হতে হবে। সবার জন্য সমান সুযোগ না থাকলে নির্বাচন অর্থবহ হবে না।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার লক্ষে নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে মেয়র প্রার্থী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে এ মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে রিটানিং অফিসার রকিবুল ইসলাম মণ্ডল, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ নির্বাচন ও আইন-শৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ