গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুউদ্দীন আহমেদ।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহ ও প্রচার বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সীমানা জটিলতা নিয়ে ইসিকে কোনো সুযোগ না দিয়ে নির্বাচন স্থগিতের বিরুদ্ধে আপিল হবে।
আপিলের বিষয়টি সংবিধানেই রয়েছে উল্লেখ করে সচিব বলেন, এর উপর ভিত্তি করেই করা হবে।
এসময় সভায় ভোটকেন্দ্রে তথ্য সংগ্রহ ও প্রচারে কমিশন হতে সাংবাদিকদের কিছু নির্দেশনা নিয়ে আপত্তি জানান গণমাধ্যম কর্মীরা।
প্রিজাইডিং অফিসারের সাক্ষাতকার নির্ভরযোগ্য প্রতিবেদনের জন্য গুরত্বপূর্ণ বিধায় এটি সুযোগ থাকতেই হবে বলে জানান তারা।
অবাধে পর্যবেক্ষক নামে কোনো পরিচয়পত্র ইসি যেন কাউকে না দেয় সে ব্যাপারে কমিশনকে অনুরোধ জানান সাংবাদিকরা।
পরে আইনের মধ্যে থেকে ইসিকে সহযোগিতা করার কামনা করেন সচিব।