সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে খুলনা সিটি নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, তার দল জনগণের উপর আস্থা রাখে।
সোমবার দুপুরে মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তালুকদার আব্দুল খালেক বলেন, আওয়ামীলীগ ভোট ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্বাসী নয়।তার দল ভোট কারচুপি করলে গতবারের নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হতো।
নগরীর নির্বাচন পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন ও প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: