নির্বাচন

কেসিসিতে ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

 কেসিসিতে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
কেসিসিতে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

জালভোট ও অনিয়মের অভিযোগে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আরেকটতে আধা ঘণ্টা বন্ধ থাকার আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

অনিয়ম ও বুথ দখল করে ভোট দেওয়ার কারণে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এগুলো হলো ইকবালনগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র (পুরুষ) ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দ্র। এ ছাড়া আরও অন্তত তিনটি কেন্দ্রে ভোট কিছু সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হন প্রিসাইডিং কর্মকর্তারা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রিজাইডিং অফিসার জিয়াউল হক নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ফাতেমা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধের পর আবার ভোটগ্রহণ শুরু হয়।

আর অনিয়মের অভিযোগে বেলা সাড়ে ১১টায় সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করেন জেলা সহকারী রিটার্নিং অফিসার (জেলা নির্বাচন কর্মকর্তা, নড়াইল) আনিসুর রহমান।

ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার নুরুল ইসলাম জানান, ইকবালনগর স্কুল কেন্দ্রে সাতটি বুথ ছিল। বেলা ১১টার দিকে স্কুলের একাডেমিক ভবন-২-এর সাত নম্বর বুথে (দোতলায়) ১৫-২০ জনের একটি দল আসে। তারা ব্যালট বই ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেয়। এরপর তিনি বিষয়টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থল পরিদর্শনের পর তাৎক্ষণিকভাবে কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে দেন।

রিটার্নিং অফিসার ইউনুস আলী বলেন, প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ভোট বাতিলের আগ পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২১২৪।

তিনি আরও জানান, ব্যালট বাক্সে ভরা ব্যালটের মধ্যে কাউন্সিলর (সংরক্ষিত) প্রার্থী লিভানা পারভীনের মগ মার্কা এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী মইনুল ইসলামের ঠেলাগাড়ির সিল পাওয়া গেছে। কোনও মেয়র প্রার্থীর জন্য ভোট ব্যালট দেওয়া হয়েছে কিনা জানা যায়নি।

সকাল ৮ থেকে ২৮৯টি কেন্দ্রে এক যোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নিজ নিজ কেন্দ্রে শুরুতেই ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা) ও বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ)। এ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান মুশফিক (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) ও সিপিবি মনোনীত মো. মিজানুর রহমান বাবু (কাস্তে)। তবে লড়াই চলছে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থীর মধ্যে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ