ভোটগ্রহণ ও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, জনগণের রায় মেনে নেবো।
মঙ্গলবার সকালে পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তালুকদার আব্দুল খালেক বলেন, নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করবেন। ভোটারদের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন খুলনায় তেমন পরিবেশই বিরাজ করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: