নির্বাচন

কেসিসি নির্বাচন: খালেক ১৭৬৯০২ -মঞ্জু পেলেন ১০৮৯৫৬ ভোট

 কেসিসি নির্বাচন:  খালেক ১৭৬৯০২ -মঞ্জু পেলেন ১০৮৯৫৬ ভোট
কেসিসি নির্বাচন: খালেক ১৭৬৯০২ -মঞ্জু পেলেন ১০৮৯৫৬ ভোট

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে ঘোষণা করা ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

এদিকে, জয়ী হওয়ার পর খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তালুকদার আব্দুল খালেক। প্রধান প্রতিদ্বন্দ্বী মঞ্জুকে সঙ্গে নিয়েই কাজ করতে চান তিনি।

অন্যদিকে নির্বাচনে জালভোট দেয়ার অভিযোগ এনে ১০০টি কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা সিটি নির্বাচনের ভোট গ্রহণের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলে গণনা। ২৮৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিজয়ী হন। তিনি পেয়েছেন ১৭৬৯০২ ভোট। আর ৬৭,৯৪৬ ভোটের ব্যাবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে যাওয়া বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি পেয়েছেন ১০৮৯৫৬ ভোট।

বেসরকারি ফলাফলে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে খুলনাবাসীকে ধন্যবাদ জানান তালুকদার আব্দুল খালেক।

মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল গণনা ও পরিবেশন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত মেয়র নগরীর উন্নয়নে কাজ কারণেই বলেই জনগণ এবার তাকে বেছে নিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঞ্জুকে সঙ্গে নিয়েই কাজ করতে চান বলেও এসময় সাংবাদিকদের জানান তিনি।

এদিকে, বিভিন্ন কেন্দ্রে জালভোটের অভিযোগ করেছেন খুলনা সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সন্ধ্যায় নগরীতে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি। এসব অনিয়মের কারণে নির্বাচন কমিশনকে ১০০টি কেন্দ্রের ভোট বাতিল করে, সেসব কেন্দ্রে আবারো ভোট গ্রহণের দাবি জানান মঞ্জু।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ