নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী কাঙ্খিত ভোট না পাওয়ায় খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। আর মেয়র পদে ভোট দিয়েছেন তিন লাখ ছয় হাজার ছয়শো ছত্রিশ জন। যার শতকরা হার ৬২ দশমিক ১৯ শতাংশ। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, মেয়র পদে সংগৃহীত ভোটের আট ভাগের অন্তত একভাগ মেয়র প্রার্থীকে পেতে হবে। সেই অনুযায়ী একজন মেয়র প্রার্থীকে কমপক্ষে ২৪ হাজার পাঁচশো ৩১ ভোট পেতে হতো।
তবে নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম শফিকুর পেয়েছেন এক হাজার ৭২ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু পেয়েছেন পাঁচশো ৩৪ ভোট এবং ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মোহাম্মদ মুজাম্মিল হক পেয়েছেন ১৪ হাজার তিনশো ৬৩ ভোট।
তাই এই তিন মেয়র প্রার্থীর জামানত বাতিল হয়ে যাচ্ছে।