অনিয়মের কারণে বাতিল হওয়া খুলনা সিটি নির্বাচনের তিনটি ভোট কেন্দ্রের তদন্তকাজ মঙ্গলবার শুরু হয়েছে।
সকালে ওইসব কেন্দ্রে কি ধরনের অনিয়ম হয়েছে সেটি তদন্তে তিন সদস্যের একটি টিম কাজ শুরু করছে।
অনিয়মের কারণ জানতে প্রিজাইডিং সহকারী ও প্রিজাইডিং কর্মকর্তাসহ ওই তিনটি কেন্দ্রের নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন টিমের সদস্যরা।
যুগ্ম সচিব ও তদস্ত কমিটির প্রধানের নেতৃত্বে তিন সদস্যের টিম খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অবন্থান নিয়ে তদন্ত কাজ পরিচালনা করছেন।
ঢাকা এসে নির্বাচন কমিশনারের কাছে প্রতিবেদন জমার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে জানান তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: