নির্বাচন

বাজেটে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখের প্রস্তাব

  বাজেটে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখের প্রস্তাব
বাজেটে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখের প্রস্তাব

আগামী বাজেটে করমুক্ত আয়সীমা ৩ থেকে সাড়ে তিন লাখ করার প্রস্তাব দিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও থিংক ট্যাঙ্ক।

তারা বলছেন, এর ফলে মূল্যস্ফীতি ও প্রকৃত আয় কমে যাওয়ার চাপ থেকে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

কিন্ত জাতীয় রাজস্ব বোর্ড-এনআরবি মনে করে, করমুক্ত আয়সীমা বাড়িয়ে স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দেয়া যাবে না।

তাই তারা এ সীমা আগের মতই আড়াই লাখ টাকা রাখার পক্ষে।

তবে নির্বাচনে বছরে রাজনৈতিক চাপে শেষ মুহূর্তে করমুক্ত আয়সীমা বাড়াতে হতে পারে বলেও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের হিসেবে, গত দুই বছরে মূল্যস্ফীতি হয়েছে প্রায় ১২শতাংশ।

মানুষের প্রকৃত আয়ও কমে গেছে প্রায় আড়াই শতাংশ।

এ পরিপ্রেক্ষিতে প্রান্তিক মানুষকে কিছুটা স্বস্তি দিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে।

প্রান্তিক মানুষের ওপর করের চাপ কমাতে ইন্টারন্যাশনাল বিজনেজ ফোরাম অব বাংলাদেশ-আইবিএফবিও করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ করার প্রস্তাব দিয়েছে।

ব্যবসায়ী সংগঠন ডিসিসিআই ও থিংক ট্যাঙ্ক প্রস্তাব করেছে করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা করার।

কিন্ত জাতীয় রাজস্ব বোর্ড বলছে, করমুক্ত আয়সীমা বাড়িয়ে স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দেয়া যাবে না।

আর পলিসি রিসার্স ইনস্টিটিউট-পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, করমুক্ত আয়সীমা বাড়ালে অনেক মানুষ করজালের বাইরে চলে যাবে। তাতে রাজস্ব আদায়ের উপরও প্রভাব পড়বে।

তবে নির্বাচনের বছর হওয়ায় আগামী বাজেটে জনতুষ্টির একটি চেষ্টা থাকবে সরকারের— সে হিসেবে করমুক্ত আয়সীমার বিষয়ে রাজনৈতিক চাপে শেষ মুহূর্তে এনবিআরকে সিদ্ধান্ত বদলাতে হতে পারে বলেও জানা গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ