রাজশাহী, সিলেট ও বরিশালে সিটি করপোরেশনের নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান।
স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পেয়েছি, এই তিন সিটিতে সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা নেই এবং আইনগত কোনোও সমস্যা নেই—এ কথা উল্লেখ করে সিইসি বলেন, তাই আগামী ৩০ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারবেন ২৮ জুন পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ জুলাই।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: